যবিপ্রবি প্রতিনিধি :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অধ্যয়নরত বৃহত্তর ঠাকুরগাঁও-পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) ক্লাবটির প্রধান উপদেষ্টা রাজীব কান্তি রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আখতারুজ্জামান এবং সাধারণ সম্পাদক হয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ রবিউল ইসলাম।
সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রিপন ইসলাম, যুক্তি রায় ও জ্যোতি রায়। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন হিমেল চন্দ্র বর্মন, মোছাঃ সাথী আক্তার ও মোঃ সুমন আলী। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অসীম চন্দ্র রায়।
সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ মোত্তাল্লেব হোসেন, মোঃ রহমত ও মোঃ রেফাজ ইসলাম।
কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ লতিফুল্লাহ লাবিব। প্রচার ও দপ্তর সম্পাদক হয়েছেন শাহরিয়ার মাহিম। উপ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ধীরাজ রায়, তাহমিনা তন্বী, মোঃ মারুফ হাসান ও মুবাশ্বিরা জাহান মেধা।
এছাড়া সংস্কৃতি-বিষয়ক সম্পাদক হিসেবে আরফি জান্নাত বৃষ্টি, নারী-বিষয়ক সম্পাদক হিসেবে আরিফুন নাহার অর্ণি এবং ক্রীড়া-বিষয়ক সম্পাদক হিসেবে ফজলে বারী মিঠু দায়িত্ব পালন করবেন।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন রেজোয়ান সাঈদ সোহান, খোকন রায়, মালিহা আনাম আশা, পূর্ণতা চৌধুরী, চিন্ময় রায়, মোছা. কামরুন নাহার রেমি, রকিব হোসেন, মোঃ নাহিদ হাসান, মোঃ মেহেদী হাসান শামীম ও ধৃশ্বজিৎ রায়।
সমিতির সম্মানিত সদস্য হিসেবে আছেন মো. দোলেনুর করিম, মোঃমোস্তাকিম ফুয়াদ প্রধান, মোঃ সাঈদ পারভেজ, পলাশ চন্দ্র রায় ও মোঃ মনোয়ার হোসেন।
উল্লেখ্য, নবগঠিত এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
/কানিজ/রাব্বীল

