etcnews
ঢাকাMonday , 11 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

মন্ত্রিত্ব ছাড়ব, তবুও সংখ্যালঘু নির্যাতন হতে দেব না: ধর্মমন্ত্রী

etcnews
May 11, 2026 7:05 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

‘প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেব, তবুও দেশের সংখ্যালঘুদের ওপরে কোনো অত্যাচার-নির্যাতন হতে দেব না’— এমন মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

তিনি বলেন, ‘ভারতে সংখ্যালঘুদের অত্যাচারের অজুহাতে বাংলাদেশে কোনো সংখ্যালঘুদের ওপরে অত্যাচার-নির্যাতন হতে দেব না। দেশের সংখ্যালঘুদের ওপর যাতে কোনো নির্যাতন না হয়, সে ব্যবস্থা নিতে চাই।’

সোমবার (১১ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ধর্মমন্ত্রী।

শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী হজ মৌসুমে খরচ আরও কমানো হবে। তিনি অনেক ভালো কাজের উদ্যোগ নিয়েছেন। অনেক ভালো ভালো কাজ করছে সরকার। সেগুলো অনেকেই সহ্য করতে পারছে না।’

তিনি আরও বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন দরকার রয়েছে। যেহেতু আমরা স্বচ্ছতায় বিশ্বাসী, ফলে অপপ্রচার বন্ধে এবং ভালো মানুষদের রক্ষায় এই আইনটি প্রয়োজন।’

ধর্মমন্ত্রী বলেন, ‘একটি মহল গণতন্ত্রকে হত্যা করতে চায়। বিরোধী দল সরকারকে বিপাকে ফেলতে চায়। এজন্য অনেক ষড়যন্ত্র চলছে। যারা সরকারের স্বাদ নিতে পারেনি, তারাই ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।