etcnews
ঢাকাMonday , 11 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ডিভোর্সি নারীকে বিয়ে করাই কি অপরাধ? প্রশ্ন তুললেন তামিমা।

etcnews
May 11, 2026 3:22 pm
Link Copied!

ডিভোর্স পেপার ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাম্মীর সাবেক স্বামী রাকিব হাসানের করা মামলায় অভিযোগ আনা হয়, তার সঙ্গে বিয়ের সম্পর্ক রেখেই নাসিরকে বিয়ে করেন তামিমা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনায় ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী।

বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন তামিমা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে সমাজে নারী নির্যাতন, ধর্ষণ এবং ডিভোর্সি নারীদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গির কঠোর সমালোচনা করেছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তামিমা সুলতানা লিখেছেন,
“অপরাধ? হ্যাঁ, অপরাধ তো হয়েছে! যে সমাজে ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ ও গর্ভবতী নারী পর্যন্ত ধর্ষণের শিকার হয়, সেই সমাজে একজন ডিভোর্সি নারীকে বিয়ে করে সম্মান দেওয়াটাই যেন বড় অপরাধ।”

তিনি অভিযোগ করেন, সাধারণ নারীদের নির্যাতনের ঘটনা নিয়ে সমাজে তেমন আলোচনা হয় না। বরং সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন নিয়েই বেশি সমালোচনা ও ‘ভিউ ব্যবসা’ চলে। তার ভাষায়, “আমাদের নিয়ে যত আলোচনা হয়, তার ২০ শতাংশও যদি নির্যাতিত নারীদের পাশে দাঁড়াতে ব্যয় হতো, তাহলে হয়তো কোনো নারীকে আর নির্যাতনের শিকার হতে হতো না।”পোস্টে স্বামী নাসির হোসেনের প্রশংসা করে তিনি আরও লেখেন, “যে সমাজ নারীদের পায়ের নিচে দাবিয়ে রাখতে চায়, সেই সমাজে নাসির আমাকে মাথার মুকুট বানিয়ে রেখেছে। কাপুরুষদের সমাজে নাসির আমার বীরপুরুষ।”

তামিমা সুলতানার এই পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কেউ তার বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করছেন, আবার কেউ সমালোচনাও করছেন।
নাসির হোসেন বাংলাদেশের পরিচিত একজন ক্রিকেটার। তিনি জাতীয় দলের হয়ে ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট খেলেছেন। ডানহাতি ব্যাটসম্যান হিসেবে পরিচিত নাসির ঘরোয়া ক্রিকেটেও দীর্ঘ সময় ধরে খেলছেন। জাতীয় দলে অলরাউন্ডার হিসেবে নিজের পারফরম্যান্স দিয়ে একসময় বেশ জনপ্রিয়তা অর্জন করেন।

অন্যদিকে তামিমা সুলতানা পেশায় একজন কেবিন ক্রু ছিলেন। ২০২১ সালে নাসির হোসেন ও তামিমা সুলতানার বিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিয়ের পর তামিমার আগের বৈবাহিক সম্পর্ক ও ডিভোর্স নিয়ে বিভিন্ন বিতর্ক তৈরি হয় এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

তাদের ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন ধরেই সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা চললেও, দুজনই বিভিন্ন সময় প্রকাশ্যে একে অপরের প্রতি সমর্থন ও ভালোবাসার কথা জানিয়েছেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।