বাংলাদেশ বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি এর কলাপাড়া থানাধীন বালিয়াতলী ইউনিয়নের সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে।
সম্মেলনের শুরুতে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। পরে নির্বাচন কমিশন সদস্যদের মধ্য থেকে বিভিন্ন পদে প্রার্থী হওয়ার আহ্বান জানায়। সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে দুইজন করে প্রার্থী তাদের প্রার্থিতা ঘোষণা করেন।
নির্বাচন কমিশন স্বচ্ছ ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন করেন। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন মোঃ রুহুল আমিন মনির, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন মোঃ আবুল বাসার এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন মোঃ মিজান। এছাড়া সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মোঃ রেজাউল করিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইব্রাহিম খলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহিদ তালুকদার।
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

