রাজধানীর কদমতলীতে সাদ্দাম মার্কেটের একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
শুক্রবার সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে আগুন লাগার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান।
গণমাধ্যমকে রাকিবুল বলেন, ‘তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। প্রয়োজনে ফায়ার সার্ভিসের আরও ইউনিট পাঠানো হবে।’
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

