etcnews
ঢাকাTuesday , 5 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

ফুডির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিলেন হামজা চৌধুরী 

etcnews
May 5, 2026 7:45 pm
Link Copied!

বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ইংলিশ ক্লাব লেস্টার সিটির জনপ্রিয় ফুটবলার হামজা চৌধুরীকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফুড ও গ্রোসারি ডেলিভারি অ্যাপ ফুডি এক্সপ্রেস লিমিটেড। রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে এক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পার্টনারশিপ চূড়ান্ত হয়, যা বাংলাদেশের নিজস্ব ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম হিসেবে ফুডির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। 

বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী দেশে অন্যতম অনুপ্রেরণামূলক ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তাঁর আবেগ, অধ্যবসায় এবং নিজের শিকড়ের প্রতি গভীর ভালোবাসা ফুডির একটি গর্বিত দেশীয় ব্র্যান্ড হিসেবে নিজস্ব পরিচয়ের সাথে সরাসরি মিলে যায়। এই সামঞ্জস্যই তাঁকে ফুডির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আদর্শ করে তুলেছে।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে হামজা ফুডির বিভিন্ন প্রচারমূলক কার্যক্রমে অংশ নেবেন এবং সারা বাংলাদেশে ফুডির ব্র্যান্ড পরিচিতি আরও বিস্তৃত করতে ভূমিকা রাখবেন।

এই অংশীদারিত্ব প্রসঙ্গে হামজা চৌধুরী বলেন, ‘আমি ফুডির সাথে যুক্ত হচ্ছি, যেটি বাংলাদেশে তৈরি সবচেয়ে দ্রুততম ফুড ও গ্রোসারি ডেলিভারি অ্যাপ। মাঠে যেভাবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি, ঠিক একইভাবে এই দেশীয় একটি ব্র্যান্ডের পাশে দাঁড়াতে পেরে আমি সমানভাবে গর্বিত। ফুডির সাথে এই যাত্রার অংশ হতে পেরে আমি আনন্দিত।’

ফুডির পক্ষ থেকে প্রতিষ্ঠানটির সিওও শাহনেওয়াজ মান্নান, ডিরেক্টর মোহাম্মদ আল ওয়াসি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

ফুডি এক্সপ্রেস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. শাহনেওয়াজ মান্নান বলেন, ‘হামজা চৌধুরী শুধু একজন ফুটবলার নন, তিনি বাংলাদেশি গর্ব ও অধ্যবসায়ের প্রতীক। ফুডি বিশ্বাস করে স্থানীয়তার শক্তিতে, স্থানীয় প্রতিভা, স্থানীয় উদ্যম এবং স্থানীয় প্রভাবে। হামজাকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পাওয়া তাই একটি অত্যন্ত স্বাভাবিক এবং আনন্দের বিষয়। তিনি ঠিক সেই মূল্যবোধ ধারণ করেন, যা ফুডি প্রতিনিধিত্ব করে। আমরা তাঁকে ফুডি পরিবারে স্বাগত জানাতে পেরে আনন্দিত এবং এই পার্টনারশিপ লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

ফুডি এক্সপ্রেস লিমিটেড বাংলাদেশের একটি অন্যতম শীর্ষস্থানীয় ফুড ও গ্রোসারি ডেলিভারি অ্যাপ, যেটি সম্পূর্ণ দেশীয় উদ্যোগে গড়ে উঠেছে। দ্রুত ডেলিভারি, ভালো সেবা আর সাশ্রয়ী মূল্য নিয়ে ফুডি প্রতিদিন লাখো মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। আশা করা যায়, হামজা চৌধুরীর সাথের এই পার্টনারশিপ ফুডির সামনের যাত্রাকে আরও গতিশীল করবে এবং ব্র্যান্ডটিকে দেশের ঘরে ঘরে আরও বেশি পরিচিত করে তুলবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।