etcnews
ঢাকাTuesday , 28 April 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

‘চাঁদাবাজ-দুর্নীতিবিরোধী’ কার্ড চাইলেন আসিফ মাহমুদ

etcnews
April 28, 2026 12:25 pm
Link Copied!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ‘চাঁদাবাজবিরোধী এবং দুর্নীতিবিরোধী’ কার্ড চেয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, ‘বর্তমান দেশের সবচাইতে বড় সমস্যা হচ্ছে চাঁদাবাজি এবং দুর্নীতি। এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রধানমন্ত্রীকে বলব, আমাদের চাঁদাবাজ এবং দুর্নীতিবিরোধী কার্ড দেন।’সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলের ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত আংশিক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।এনসিপির মুখপাত্র বলেন, ‘আমরা এনসিপিকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়তে গুরুত্ব দিচ্ছি। আমরা এতটুকু নিশ্চয়তা দিতে চাই, যারা আমাদের ভোট দিতে আসবেন, তাদের একটা ভোটও আমরা নষ্ট হতে দেবো না। আমরা প্রতিটি কেন্দ্রে শক্তিশালীভাবে পাহারা দেবো।’
তিনি আরও বলেন, ‘জনগণের সেবা করার জন্য এনসিপির দরজা সবার জন্য খোলা। গণহত্যাকারী এবং ফ্যাসিবাদের সহযোগী, সন্ত্রাসী ও চাঁদাবাজ ছাড়া বাকি সবার জন্য আমাদের দরজা খোলা থাকবে।’

অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।