etcnews
ঢাকাMonday , 27 April 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

অর্থ আত্মসাতের অভিযোগে জনপ্রিয় অভিনেত্রীর নামে মামলা

etcnews
April 27, 2026 6:56 pm
Link Copied!

‘বিগ বস তেলেগু’ খ্যাত টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ অভিনেত্রী আশু রেড্ডি। এবার আইনি জটিলতায় পড়েছেন এই তারকা।

প্রায় ৯ কোটি ৩৫ লাখ টাকার প্রতারণার অভিযোগে ভারতের হায়দ্রাবাদ সেন্ট্রাল ক্রাইম স্টেশনে (সিসিএস) মামলা হয়েছে তার বিরুদ্ধে। সত্যনারায়ণ নামের এক ব্যক্তি অভিযোগ করেছেন তার নামে।টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী ভুক্তভোগী দাবি করেছেন, ২০১৮ সালে লন্ডনে বসবাসরত তার সফটওয়ার ইঞ্জিনিয়ার ছেলের সঙ্গে অভিনেত্রী আশুর পরিচয় হয়। সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং তার ছেলেকে বিয়ের প্রতিশ্রুতি দেন অভিনেত্রী।অভিযোগে বলা হয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দেয়ার ওপর ভরসা করে গত কয়েক বছরে তার ছেলে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছেন আশুর পেছনে। এর মধ্যে রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি, প্রায় পাঁচ কেজি ওজনের স্বর্ণালংকার, একাধিক ফ্ল্যাট, যা অভিনেত্রীর নামে কাগজপত্র করা হয়েছে।ভুক্তভোগী পরিবারের দাবি, বিয়ের প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় তারা পুলিশের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন। এছাড়া অভিনেত্রীর বোনের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে, ওই যুবকের কাছ থেকে ৫০ লাখ টাকা নিয়ে আর ফেরত দেননি আশুর বোন।

এ ঘটনায় হায়দ্রাবাদ পুলিশ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছে এবং এরইমধ্যে তদন্ত শুরু করেছে। ক্রাইম বিভাগের ডেপুটি কমিশনার এস. চৈতন্য কুমার জানিয়েছেন, প্রাথমিকভাবে লিভ-ইন সম্পর্কের বিবাদ মনে হলেও মোটা অঙ্কের আর্থিক লেনদেনের বিষয়টি সামনে আসায় এখন জটিল আকার ধারণ করেছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ বর্তমানে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

এদিকে অভিনেত্রী আশু পাল্টা আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি ইনস্টাগ্রামে এক স্টোরিতে লেখেন, আমার অনুমতি ছাড়া কোনো ধরনের ভুল তথ্য বা খবর ছড়ানো হলে কঠোর আইনি ব্যবস্থা নেব। সম্মান বজায় রাখুন।

প্রসঙ্গত, তেলেগু শোবিজ ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয় আশু। বিশেষ করে ‘বিগ বস তেলেগু’তে অংশগ্রহণের পর তার ভক্ত সংখ্যা ক্রমশ বেড়ে যায়। কিন্তু এবার আইনি জটিলতায় পড়ে শিরোনামে এলেন। তবে এবারই প্রথম নয়, এর আগেও মাদক সংক্রান্ত একটি মামলায় নাম জড়িয়েছিল তার। যদিও সে সময় অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।