etcnews
ঢাকাSunday , 26 April 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

আলোচনার মাধ্যমে সব বিবাদ মীমাংসার আহবান রিজভীর

etcnews
April 26, 2026 3:42 pm
Link Copied!

রাজনৈতিক বিবাদ ও বিতর্ক থাকতে পারে, তবে আলোচনার মাধ্যমেই সব প্রশ্নের মীমাংসা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আলোচনার মাধ্যমেই কেবল গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব।রোববার (২৬ এপ্রিল) ‘মুক্তিযুদ্ধের প্রজন্ম দল’-এর নতুন কমিটি গঠন উপলক্ষে সংগঠনের নেতাদের নিয়ে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশ অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে। কৌশলে কেউ এই অর্জনকে ভুলিয়ে দিতে চাইলেও তা সম্ভব হবে না। তিনি উল্লেখ করেন, দেশ যাতে আর দুর্ভিক্ষের কবলে না পড়ে, তার জন্য জিয়াউর রহমান যে ভূমিকা রেখেছেন, তার সুফল আমরা এখনও ভোগ করছি। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গত ১৭ বছর ধরে আত্মত্যাগ করে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়ে বিএনপির এই নেতা বলেন, জ্বালানি সঙ্কট বিএনপির সৃষ্টি নয়, এটি একটি বৈশ্বিক সঙ্কট। তারেক রহমানের নেতৃত্বে সব সঙ্কট মোকাবিলা করা হবে। এ সময় তিনি রুফটপ সোলার প্যানেল আমদানিতে ট্যাক্স কমিয়ে জনগণকে এর ব্যবহারে উদ্বুদ্ধ করতে সরকারের প্রতি আহবান জানান।গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন রিজভী। তিনি বলেন, হামে যাতে আর কোনো শিশুর মৃত্যু না ঘটে, সে জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নিতে হবে। যেহেতু এই সরকার জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক, তাই জনস্বাস্থ্যের বিষয়ে তাদের সদা সতর্ক থাকতে হবে।বিবাদ ও মতপার্থক্যের চেয়ে জাতীয় ঐক্যকে প্রাধান্য দিয়ে রিজভী বলেন, বিবাদ হতে পারে, কিন্তু আলোচনা করতে হবে। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। তবেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত হবে।

/ইমন খান

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।