etcnews
ঢাকাSaturday , 25 April 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

কলেজ শিক্ষার্থী রিজয়ানের তৈরি গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

etcnews
April 25, 2026 3:14 pm
Link Copied!

কলেজ শিক্ষার্থী রিজয়ান রশীদের নির্মিত গো-কার্ট (রেসিং কার) চালিয়ে তাকে উৎসাহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে তিনি গো-কার্টটি পরিদর্শন করেন।

রিজওয়ান রশিদ নামের ওই শিক্ষার্থী সম্পূর্ণ নিজস্ব নকশায় ও নিজের হাতে গো-কার্টটি তৈরি করেছেন। এছাড়া তাকে উৎসাহ দিতে নিজেই এটি চালিয়ে দেখেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী তার কার্যালয়ের প্রাঙ্গণে ওই শিক্ষার্থীর তৈরি গাড়িটি খুঁটিয়ে দেখেন। গাড়ির কাঠামো, ইঞ্জিনের ধরন ও নকশা দেখেন তিনি। এ সময় তার সঙ্গে কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীরা উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী তারেক রহমান রিজওয়ান রশিদের সঙ্গে কথা বলেন এবং তার সৃজনশীলতার প্রশংসা করেন। তরুণদের মধ্যে কারিগরি জ্ঞান ও ব্যবহারিক শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

রিজওয়ান রশিদের তৈরি গো-কার্টটি বেশ হালকা ওজনের। স্থানীয়ভাবে সংগৃহ করা ধাতব ফ্রেম ও ছোট ইঞ্জিন দিয়ে এটি তৈরি করা হয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।