etcnews
ঢাকাSunday , 29 March 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

বিরতি শেষে আজ বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন

etcnews
March 29, 2026 4:46 am
Link Copied!

ঈদুল ফিতরের বিরতি শেষে আজ রোববার (২৯ মার্চ) থেকে পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংসদ সদস্যদের শপথগ্রহণের পর গত ১২ মার্চ শুরু হয় এই অধিবেশন। এরপর রোজা ও ঈদুল ফিতরের জন্য ১৫ মার্চ অধিবেশন আজকের দিন পর্যন্ত মূলতবি করা হয়।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদের এ প্রথম অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় এ অধিবেশনের বৈঠক বসবে। ১৪ মার্চ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
অধিবেশনের তৃতীয় দিনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে ৫০ ঘণ্টা আলোচনা হবে। সরকারি ও বিরোধী দলের সদস্যরা এতে অংশ নেবেন।

এ ছাড়া মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব ও জাতীয় জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন ও সেই নোটিশের ওপর আলোচনার আলোচনার কর্মসূচি রয়েছে।অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস এবং সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক সমস্যা নিয়েও আলোচনার কথাও রয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।