etcnews
ঢাকাThursday , 12 March 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

ইরানে লক্ষ্যবস্তু হিসেবে আর তেমন কিছু নেই : ট্রাম্প

etcnews
March 12, 2026 4:02 am
Link Copied!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে। তার দাবি, দেশটির ভেতরে বেশিরভাগ গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ইতোমধ্যে ধ্বংস করা হয়েছে।একটি ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি নির্দেশ দিলেই সামরিক অভিযান শেষ হয়ে যাবে। তার মতে, এখন লক্ষ্যবস্তু হিসেবে প্রায় কিছুই অবশিষ্ট নেই।তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের আগেই অভিযান এগিয়ে চলছে এবং মার্কিন বাহিনী প্রত্যাশার চেয়েও বেশি ক্ষতি করতে সক্ষম হয়েছে।

ট্রাম্প অভিযোগ করেন, ইরান কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। তাই এখন তারা এর মূল্য দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।এর আগে সাম্প্রতিক হামলায় ইরানের একটি ব্যাংকে আঘাত হানার খবর পাওয়া যায়। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অর্থনৈতিক প্রতিষ্ঠান, বিশেষ করে ব্যাংক, হামলার লক্ষ্য হতে পারে। তারা সাধারণ মানুষকে এসব স্থাপনা থেকে অন্তত এক কিলোমিটার দূরে থাকার আহ্বান জানিয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।