etcnews
ঢাকাSunday , 22 February 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

মোহাম্মদপুরে চুরি-ছিনতাই রোধে ববি হাজ্জাজের নতুন পদক্ষেপ

etcnews
February 22, 2026 8:51 am
Link Copied!

রাজধানীর মোহাম্মদপুরে চুরি-ছিনতাই রোধ করতে সিসিটিভি স্থাপন, পুলিশ ক্যাম্পসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নির্বাচনের দিন বিরোধী দলের সঙ্গে সংঘর্ষে আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।শিক্ষা প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমি অপপ্রচার নিয়ে চিন্তিত না। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী হওয়ার আগে অনেক চড়াই-উতরাই পেরিয়ে আসতে হয়েছে। প্রতিপক্ষ কেন্দ্র দখলের চেষ্টা করেছে। এই হামলাকে আমরা আইন ছাড়া ছেড়ে দেব না। প্রত্যেক আহত কর্মীর বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় ববি হাজ্জাজ বলেন, সেনা ক্যাম্প সরে যাওয়ায় আমার এলাকার পুলিশদের শক্তিশালী করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। আদাবর বা মোহাম্মদপুর এলাকায় চুরি-ছিনতাই রোধে ৫৫০টি সিসিটিভি স্থাপন, বসিলায় পুলিশ ক্যাম্প, পুলিশ বক্স ২০টি এবং টহল গাড়ির সংখ্যা বাড়ানো হবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।