etcnews
ঢাকাSunday , 22 February 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

দুপুরে বৈঠকে বসছে বিসিবি, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

etcnews
February 22, 2026 7:08 am
Link Copied!

দেশের ক্রিকেট অঙ্গনে সাম্প্রতিক নানা আলোচনা ও অস্থিরতার প্রেক্ষাপটে আজ রোববার পরিচালনা পর্ষদের সভায় বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সভাটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সভায় সভাপতিত্ব করবেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন এবং সেখান থেকেই অনলাইনে যুক্ত হওয়ার কথা রয়েছে।

সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে না পারা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, যা ক্রিকেটারদের মধ্যে হতাশা তৈরি করেছে বলে মন্তব্য করেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

এমনকি দুই ক্রিকেটার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে কোমায় চলে গিয়েছিলেন-এ ধরনের বক্তব্যও সামনে এসেছে।সভায় গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আলোচনার জন্য রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে আসন্ন নারী বিপিএল আয়োজন নিয়ে সিদ্ধান্ত, টুর্নামেন্ট পরিচালনায় সমন্বয় বৃদ্ধি এবং নতুন প্রধান নির্বাচক নিয়োগের বিষয়।

বোর্ডের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে পরিচালকদের পাল্টাপাল্টি মন্তব্য এবং অন্য বিভাগের হস্তক্ষেপ নিয়ে ওঠা অভিযোগও আলোচনায় আসতে পারে।

ক্রিকেট সংশ্লিষ্টরা আশা করছেন, এই সভার মাধ্যমে বোর্ডের ভেতরের অস্থিরতা কমে আসবে এবং ভবিষ্যৎ পরিকল্পনায় স্বচ্ছতা আসবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।