etcnews
ঢাকাSunday , 22 February 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ভোরে জামায়াত আমিরের দুই বাক্যের স্ট্যাটাস ভাইরাল

etcnews
February 22, 2026 4:10 am
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের দুই বাক্যের সংক্ষিপ্ত একটি স্ট্যাটাস ভাইরাল হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে স্ট্যাটাসটি দেন।

আমির শফিকুর রহমান লিখেন, ‘ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।এ প্রতিবেদন লেখার সময় মাত্র এক ঘণ্টায় স্ট্যাটাসটিতে ৯১ হাজারের বেশি রিয়েক্ট পড়েছে। শেয়ার হয়েছে দেড় হাজারের বেশি। একই সময় ১৩ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী পোস্টটিতে মন্তব্য করেন।

এর আগে মাতৃভাষা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।ফেসবুক পোস্টে তিনি বলেন, মাতৃভাষা- মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে। এর মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ।

ওই দিন রাতেই প্রথমবারের মতো অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন জামায়াত আমির। এ সময় তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। একই সঙ্গে শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তিনি শ্রদ্ধা জানান এবং দোয়ায় অংশ নেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।