etcnews
ঢাকাThursday , 19 February 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

জিয়াউর রহমানের পররাষ্ট্র নীতিতে ফেরত যাচ্ছি

etcnews
February 19, 2026 4:24 am
Link Copied!

নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতীয় সম্মান-মর্যাদা এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হবে। সরকার পররাষ্ট্র কর্মকাণ্ডে একতরফা কোনো সিদ্ধান্ত নেবে না, বরং জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেবে এবং তা পুরোপুরি রক্ষা করবে। তিনি বলেন, এক হিসেবে আমরা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতিতে ফিরে যাচ্ছি।

গতকাল বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সফররত নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মার সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

ড. খলিলুর রহমান বলেন, আমি যখন ফরেন অ্যাফেয়ার্সে জয়েন করি, তার তিনটি অত্যন্ত সাহসী পদক্ষেপের কথা আমার মনে পড়ে। ১৯৭৪ সালে আমরা জাতিসংঘের সদস্যপদ পাই। তার চার বছরের মধ্যে তিনি আমাদের নিরাপত্তা পরিষদের সদস্যপদে নির্বাচিত করার সিদ্ধান্ত নিলেন এবং জাপানের মতো একটা শক্তিকে পরাজিত করে আমরা সে নির্বাচনে জয়ী হয়েছিলাম।

তিনি বলেন, দ্বিতীয়ত ছিল সার্ক। সবচেয়ে আনকানেক্টেড একটা অঞ্চলে তিনি এই কানেক্টিভিটির কথা বলেছেন এবং সার্ককে প্রতিষ্ঠার যে বড় বড় কাজ তিনি করে গেছেন। তৃতীয়ত, আঞ্চলিক শান্তি, বিশ্বশান্তি রক্ষায় আলকুদস কমিটিতে তার ভূমিকা মানে আমাদের ফরেন পলিসি শুধু ইতিবাচকই না, অনেক বিস্তৃত ছিল; আমরা সেই জায়গায় ফেরত যেতে চাই।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।