etcnews
ঢাকাFriday , 13 February 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

এক নজরে বিএনপির জয়, কে কোন আসন থেকে নির্বাচিত

etcnews
February 13, 2026 6:18 am
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে ফল ঘোষণার সমাপণী বক্তব্যে ইসি সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।এদিকে জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে ফলাফল প্রকাশিত হচ্ছে। দেশের বিভিন্ন সংসদীয় আসনে বিজয়ীদের নাম সামনে আসছে। পাশাপাশি কয়েকটি আসনে স্বতন্ত্র ও জোট প্রার্থীরাও জয় পেয়েছেন। দেখে নেওয়া যাক, এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন আসনে কে জয়লাভ করেছে।

কে, কোন আসনে জিতেছে, তার তালিকা নিচে দেওয়া হলো –
আসনে তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনে মো. আব্দুল মালিক, সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী এবং সিলেট-৬ আসনে এমরান আহমদ চৌধুরী নির্বাচিত হয়েছেন।

মৌলভীবাজার-১ আসনে নাসির উদ্দিন আহমেদ, মৌলভীবাজার-২ আসনে মো. শওকতুল ইসলাম, মৌলভীবাজার-৩ আসনে এম নাসের রহমান এবং মৌলভীবাজার-৪ আসনে মজিবুর রহমান চৌধুরী বিজয়ী হয়েছেন। হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনে আবু মনসুর সাখাওয়াত হাসান, হবিগঞ্জ-৩ আসনে মো. জি কে গউছ এবং হবিগঞ্জ-৪ আসনে এস এম ফয়সল নির্বাচিত হয়েছেন।

জোট ও স্বতন্ত্র প্রার্থীদের জয়

এ ছাড়া পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের নুরুল হক নূর, ভোলা-১ আসনে আন্দালিভ রহমান পার্থ, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জোনায়েদ সাকি এবং বরগুনা-১ আসনে ইসলামী আন্দোলনের মো. অলী উল্লাহ নির্বাচিত হয়েছেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।