etcnews
ঢাকাThursday , 12 February 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-১৩ আসনের ৩ কেন্দ্রে এগিয়ে মামুনুল হক

etcnews
February 12, 2026 2:02 pm
Link Copied!

ঢাকা-১৩ আসনের ৩টি কেন্দ্রের (মোহাম্মদপুর, শ্যামলী, আদাবর, শিয়া মসজিদ) ফলাফল পাওয়া গেছে। এতে ১২৩৫ ভোট পেয়ে এগিয়ে আছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী জোট সমর্থিত রিক্সা প্রতীকের প্রার্থী মাওলানা মামুনুল হক।

আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজাজ্জ পেয়েছেন ১১১৫ ভোট।বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র ও প্রার্থীদের এজেন্টরা।

উল্লেখ্য, ঢাকা-১৩ আসনে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন ও নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৮ জন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।