etcnews
ঢাকাThursday , 12 February 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া-৬ আসনে এগিয়ে তারেক রহমান

etcnews
February 12, 2026 1:44 pm
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। এর মধ্য বগুড়া- ৬ (সদর) আসনে মোট ১৫০টি কেন্দ্রের মধ্যে ১০টির ফলাফল পাওয়া গেছে।

ঘোষিত ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীকে ১৬ হাজার ৭০৪ ভোট পেয়ে এগিয়ে আছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন ৬ হাজার ৯২০ ভোট।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসারগণ স্ব স্ব কেন্দ্রের ভোট গণণা শেষে এই তথ্য নিশ্চিত করেছেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।