etcnews
ঢাকাThursday , 12 February 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ভোটের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে : মির্জা আব্বাস

etcnews
February 12, 2026 9:03 am
Link Copied!

ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেছেন, ভোটের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।মির্জা আব্বাস বলেন, নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে, ভালো চলছে। ১২টা ৪০ মিনিট পর্যন্ত নির্বাচন ভালো হচ্ছে, সুষ্ঠু হচ্ছে।

পাটোয়ারীর এজেন্ট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এটা আমার জানা নেই। আমি এই এলাকায় ৫/৬ বার নির্বাচন করেছি। এমন অভিযোগ কোনো সময় শুনিনি।ভোটের পরিবেশ নিয়ে তিনি বলেন, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে, এটা জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে।
ফলাফল যাই হোক মেনে নেবেন কি না—এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, কোনো ইঞ্জিনিয়ারিং ফলাফল মেনে নেওয়া হবে না।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।