etcnews
ঢাকাWednesday , 11 February 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ভোটের দিন কোন কোন গণপরিবহন চলবে

etcnews
February 11, 2026 3:04 pm
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন মেট্রোরেল চলাচল করলেও অন্যান্য গণপরিবহন বিধিনিষেধের আওতায় থাকছে।নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, গত মঙ্গলবার থেকে মোটরসাইকেল চলাচলের ওপর শুরু হওয়া নিষেধাজ্ঞা কার্যকর থাকছে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী ও সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। দূরপাল্লার যাত্রী বহনকারী যানবাহনের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল থাকছে।রাজধানীতে প্রয়োজনে মেট্রোরেল চলাচল বাড়ানো হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।