etcnews
ঢাকাTuesday , 3 February 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

etcnews
February 3, 2026 9:08 am
Link Copied!

উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগ বাতিলের দাবিতে নরসিংদী সরকারি পলিটেকনিক ও বেসরকারি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছেন। শিক্ষার্থীদের দাবি, পদটি বরাবরই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত ছিল।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবরোধ চলেছে।
সময় মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সাধারণ যাত্রী এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা দুর্ভোগে পড়ে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের সুপারিশ করেছে সরকার। তাদের দাবি, এই সুপারিশ বাতিল করা হোক।শিক্ষার্থীরা আরও জানান, সহকারী প্রকৌশলী পদে বরাবর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। তবে গত বছর এই পদে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগের সুযোগ চেয়ে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন চালান। তাদের দাবির প্রতিবাদে কারিগরি শিক্ষার্থীরা এই আন্দোলন শুরু করেছেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।