etcnews
ঢাকাMonday , 2 February 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড

etcnews
February 2, 2026 3:21 am
Link Copied!

স্টাফ রিপোর্টার :

কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ২০ জন দালালকে আটক করেছে র‍্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা অভিযানটি পরিচালনা করেন। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ দেন।ভ্রাম্যমাণ আদালত শেষে তিনি সাংবাদিকদের বলেন, অভিযুক্তরা দোষ স্বীকার করায় এবং অপরাধের মাত্রা বিবেচনায় তাঁদের সর্বনিম্ন সাত দিন থেকে সর্বোচ্চ এক মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অভিযান চলাকালে দালালরা র‍্যাবের সিভিল ফোর্সের সদস্যদের কাছেও অর্থ দাবি করে। এভাবে তারা দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। এ অভিযানের ফলে পাসপোর্ট অফিসে জনভোগান্তি কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।র‍্যাব জানায়, পাসপোর্ট অফিসে দায়িত্বরত একজন আনসার সদস্যের দালালদের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বিষয়টি জেলা কমান্ড্যান্টকে অবহিত করা হয়েছে। এছাড়া অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।