etcnews
ঢাকাThursday , 29 January 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

এনসিপির ১৩ নেতার পদত্যাগ

etcnews
January 29, 2026 4:04 am
Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন আহ্বায়ক কমিটির ১৩ নেতা। কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর তারা লিখিত পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২৯ জানুয়ারি) বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন এনসিপির জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব মীর দুলাল। তিনি জানান, বিষয়টি আমিও শুনেছি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা পদত্যাগের বিষয়টি জানিয়েছেন।
পদত্যাগকারীরা হলেন—হবিগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হক টিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ মনির, সিনিয়র যুগ্ম সদস্যসচিব পলাশ মাহমুদ। যুগ্ম সদস্য সচিব সিরাজুল হক সজিব, যুগ্ম সদস্য সচিব শেখ রুবেল আহমেদ, যুগ্ম সদস্য সচিব সালাম আহসান, যুগ্ম সদস্য সচিব সনজয় দাস, সদস্য মো. হারুন মিয়া, কামাল উদ্দিন আহমেদ, মো. জসিম উদ্দিন, মো. জাহিদ মিয়া, শফিউল আলম খান ও সোফায়েল আহমেদ।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।