etcnews
ঢাকাThursday , 22 January 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের আগেই একটি দল ঠকাচ্ছে : তারেক রহমান

etcnews
January 22, 2026 8:20 am
Link Copied!

বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক মানুষকে অর্থনৈতিকভাবে সাবলম্বী করে গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এজন্য আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান। তারেক রহমান বলেন, এই দুনিয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা, বেহেশত, দোজখ, সবকিছুর মালিক আল্লাহ। আর একটি দল ভোটের জন্য বেহেশতের টিকেট দিচ্ছে। নির্বাচনের আগেই তো ঠকাচ্ছে। আমরা যারা মুসলমান তাদেরকে শিরক করাচ্ছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর সিলেটের আলীয়া মাদরাসা মাঠে বিএনপির ধানের শীষের প্রথম জনসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘আজকে লক্ষ লক্ষ মানুষ এই মাঠে সমবেত হয়েছেন। এই পরিবেশ ও সবার অধিকার প্রতিষ্ঠা করতে কয়েক হাজার মানুষকে জীবন দিতে হয়েছে। বিগত ১৫ বছরে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, আমরা হারিয়েছি জুনাইদকে, দিনারকে। বিএনপির লক্ষ লক্ষ মানুষ খুন, মামলা ও হয়রানীর শিকার হয়েছেন। ফ্যাসিস্ট আমলে উন্নয়নের নামে মানুষ শুধু লুটপাট দেখেছে।

উদাহারণ দিয়ে তিনি বলেন, ‘২০০৫ সালে বন্যার সময় সুনামগঞ্জ এসেছিলাম, তখন আসতে মাত্র ৫ ঘন্টা সময় লেগেছিল, এখন আসতে ১০ ঘন্টা লাগে। এতো সময় লাগে না লন্ডন যেতেও। তথাকথিত নির্বাচন দিয়ে তারা শুধু ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নেয়নি। তারা উন্নয়নের নামে দেশের অর্থ বিদেশে নিয়ে গেছে।’তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারি ধানের শীষ নির্বাচিত হলে স্বৈরাচার মুক্ত দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে।’

তারেক রহমান বলেন, ‘বিএনপি দেশের এ অবস্থার পরিবর্তন করতে চায়। কৃষক কার্ড দিয়ে কৃষকের পাশে দাড়াতে চায়, ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের প্রত্যেকটি পরিবারের নারী পুরুষকে সাবলম্বী করে গড়ে তুলতে চাই। বেকার যারা আছেন, তাদেরকে আর বেকার থাকতে দিব না। তাদেও জন্য কর্মসংস্থান সৃষ্টি করে কাজে লাগাবো।

তারেক রহমান স্লোগান ধরে বলেন, করবো কাজ, গড়বো দেশ সবার আগে বাংলাদেশ। এজন্য সবাইকে ধানের শীষের ভোট দেওয়ার আহবান জানান।

বিএনপির চেয়ারম্যান বলেন, শহীদ জিয়াউর রহমানের সময় খাল খনন কর্মসূচি শুরু হয়েছিল। এখন আমরা আবার শুরু করতে চাই। এতে কৃষকরা যেমন লাভমান হবেন, তেমনিভাবে ওপার থেকে পানি ছেড়ে দিলেও বন্যায় ভেসে যাবো না। তারেক রহমান বলেন, আমরা সবসময় বলি দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য দেশ, সবার আগে বাংলাদেশ। টেইক ব্যাক বাংলাদেশ।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।