etcnews
ঢাকাSaturday , 27 December 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

তাইওয়ানে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

etcnews
December 27, 2025 6:34 pm
Link Copied!

তাইওয়ানে ৭ দশমিক ০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনভূত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দ্বীপটির উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর ইয়িলান থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে সমুদ্রে এ ভূমিকম্প আঘাত হানে। তবে, তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। দেশটির আবহাওয়া প্রশাসনের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

আবহাওয়া প্রশাসনের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৭৩ কিলোমিটার গভীরে। এ কারণে কম্পনটি তাইওয়ানজুড়ে অনুভূত হয় এবং রাজধানী তাইপেইসহ বিভিন্ন এলাকায় ভবন কেঁপে ওঠে।

তাইপেই সিটি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমিকম্পের পরপরই বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে বিচ্ছিন্নভাবে কিছু এলাকায় গ্যাস ও পানির লিকেজ এবং ভবনের সামান্য ক্ষতির খবর পাওয়া গেছে

 প্রশাসন সতর্ক করে জানিয়েছে, আগামী এক দিনের মধ্যে ৫ দশমিক ৫ থেকে ৬ দশমিক ০ মাত্রার আফটারশক বা পরবর্তী কম্পন অনুভূত হতে পারে। তবে, ভূমিকম্পটি তুলনামূলকভাবে গভীর এবং সমুদ্রের মধ্যে সংঘটিত হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম বলে জানিয়েছে তারা।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, পরিস্থিতি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে। একই সঙ্গে তিনি জনগণকে সম্ভাব্য আফটারশকের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, দুইটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থান করায় তাইওয়ান ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে সংঘটিত এক ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। এর আগে ১৯৯৯ সালে ৭ দশমিক ৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ নিহত হন

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।