etcnews
ঢাকাFriday , 12 December 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমিরের বার্তা

etcnews
December 12, 2025 4:35 am
Link Copied!

দেশের সব পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশে নতুন নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টায় ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নতুন নির্দেশনা দেন তিনি।

পোস্টে ডা. শফিকুর রহমান লিখেন, গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। স্বাগতম। ঘোষিত এই নির্বাচনকে সুষ্ঠু ও সফল করার জন্য যৌক্তিক সব ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত।

তিনি আরও লিখেন, ঘোষিত আরপিও অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে বিভিন্ন প্রচার উপকরণ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য দেশের সব পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি আহ্বান জানাই।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।