বিশেষ প্রতিনিধি: মো.শাহীনউজ্জামান শাহীন
নানা অনিয়মে চলছে ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অভিযোগ রয়েছে নিয়মিত অফিসে থাকেন না স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা রবিউল ইসলাম। এছাড়া প্রতিদিন ফিঙ্গারপ্রিণ্টে হাজিরা দিলেও বের হওয়ার সময় দেননা কোনো ফিঙ্গারপ্রিণ্ট।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকেই হাসপাতাল চত্ত্বরে দালালদের উপস্থিতিতে সরগরম হাসপাতালের চারপাশ। নির্ধারিত সময় থাকলেও ঔষধ কোম্পানীর প্রতিনিধিরা যখন তখন জরুরী বিভাগে প্রবেশ করে বিঘ্ন ঘটান সাধারণ রোগী ও চিকিৎসা সেবায়।
এছাড়া হাসপাতালের খাবারের মান নিয়েও প্রশ্ন তুলেন হাসপাতালে আসা অনেক রোগীরা। রোগী
ও স্বজনরা জানান, বেশিরভাগ সময় ডাক্তার রবিউল ইসলামের অনুপস্থিতির কারনে এমন অনিয়ম যেন নিয়মে পরিণত হয়েছে সরকারি এই হাসপাতালে।
বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে অফিস রুমে গেলে চিকিৎসক রবিউল ইসলাম কে পাওয়া যায়নি। তার অফিস রুমের সামনেই চেয়ারে বসে থাকা কয়েকজন জানান দীর্ঘ অপেক্ষার পরেও দেখা পাননি তারা। এদিকে হাসপাতালের ফিঙ্গার প্রিণ্টের হাজিরার তথ্যে দেখা যায় চলতি মাসের ১ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত প্রবেশের ফিঙ্গারের তথ্য থাকলেও বের হওয়ার সময় কোন ফিঙ্গার দেননা ডাক্তার রবিউল ইসলাম।
এবিষয়ে ডাক্তার রবিউল ইসলাম বলেন, তিনি নিয়মিত অফিস করেন, আজ একটি মিটিংয়ে আছেন। ফিঙ্গার প্রিণ্টের হাজিরার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, মাঝে মাঝে আমি বের হওয়ার সময় হাজিরা দিতে মনে থাকে না। এব্যাপারে জানতে ঢাকা জেলা সিভিল সার্জন ডাক্তার জিল্লুর রহমানের মোবাইলে একাধিক বার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

