etcnews
ঢাকাFriday , 5 December 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

etcnews
December 5, 2025 1:30 pm
Link Copied!

মিরপুর জাতীয় চিড়িয়াখানার থেকে একটি সিংহ বের হয়ে গেছে। ইতোমধ্যে বন্দুক দিয়ে এনেস্থিসিয়া ইনজেকশন দেওয়া হয়েছে। অচেতন হয়ে গেলে সেটিকে খাঁচায় নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ড. আতিকুর রহমান।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চিড়িয়াখানার পরিচালক ডা. রফিকুল ইসলাম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খাঁচা থেকে একটি সিংহ বের হয়ে গেছে। এটি এখন খাঁচার পাশে এক কোনে অবস্থান করছে। তার চারদিক থেকে ঘিরে রাখা হয়েছে। পশুটিকে এমন জায়গায় রয়েছে যে, সেখানে আমাদের লোকজন সেখানে যেতে পারছে না।’

তিনি আরও বলেন, ‘অবশ করার গান (অস্ত্র) নিয়ে আমার প্রস্তুত রয়েছি। সুযোগ পেলেই পশুটিকে অবশ করার ব্যবস্থা করা হবে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণেই রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা লোকগুলোকে (দর্শনার্থী) খালি করে দিয়েছি। তো যার ফলে তাকে (সিংহ) উত্তেজিত করেনি, সেও (সিংহ) বুঝতে পারেনি প্রথমে। আমরা গরুর গোস্ত দিয়েছি, সেগুলো খেয়ে শান্ত হয়েছিল। পরে আমরা এনেস্থিসিয়া ইনজেকশন দিয়েছি বন্দুক দিয়ে। এখন সে ঝিমুচ্ছে। একটু পরে যখন পুরাপুরি নিচু (অচেতন) হয়ে যাবে তখন আমরা ওকে খাঁচায় নিয়ে যাবো।’

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।