বিদ্যুৎচালিত গণপরিবহন মেট্রোরেলের তারে কাপড় পড়ায় কিছু সময় ট্রেন চলাচল বন্ধ ছিল।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মধ্যে ওভারহেড ক্যাটেনারি কেবলের ওপর কাপড় পড়ে। এই কাপড় অপসারণের জন্য দুপুর ১২টা ২২ মিনিট থেকে মেট্রোরেল চলাচল বন্ধ করা হয়। পরে সেটি ১২টা ৩৭ মিনিটে অপসারণ করা হয়। আর দুপুর ১২টা ৪২ মিনিটের দিকে আবার মেট্রোরেল চলাচল শুরু হয়।
যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএল দুঃখ প্রকাশ করেছে।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

