etcnews
ঢাকাTuesday , 2 December 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

etcnews
December 2, 2025 6:22 am
Link Copied!

মাদারীপুরের শিবচরে বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন যাত্রী।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-ভাঙা একপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুর কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আড়িয়াল খাঁ সেতুর ওপরে ভাঙ্গামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে যাত্রীবাহী ‘ওয়েলকাম পরিবহন’ সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ভাঙ্গামুখী লেনে যান চলাচল ব্যাহত হয়। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ভাঙ্গাসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এ পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশের ওসি জহুরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে একজন ও হাসপাতালে পৌঁছানোর পরও আরও দুজনের মৃত্যু সংবাদ পাওয়া যায়। বাস ও ট্রাক দুটিই জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।