etcnews
ঢাকাWednesday , 26 November 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫: নবাবগঞ্জে নবীন প্রযুক্তি ও জাত উন্নয়নে প্রাণবন্ত আলোচনা

etcnews
November 26, 2025 5:34 am
Link Copied!

শাহাদত হোসেন খোকন: বিশেষ প্রতিনিধি-

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ উপলক্ষে নবাবগঞ্জে প্রাণিসম্পদ অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন, উদ্ভাবনী প্রযুক্তি বিস্তার এবং স্থানীয় জাত সংরক্ষণ–উন্নয়নকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব দিলরুবা ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার এবং সভাপতিত্ব করেন জনাব ডাঃ ফারহানা জাহান এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের ব্যানারে ধ্বনিত হয় এবারের প্রতিপাদ্য— “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”। বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর কৃষি ও পশুপালনই ভবিষ্যতের টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই মাঠ পর্যায়ে খামারিকে প্রশিক্ষণ, সঠিক রোগ নিয়ন্ত্রণ, উৎকৃষ্ট খাদ্য ব্যবস্থাপনা এবং স্থানীয় জাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর তারা গুরুত্বারোপ করেন।

মঞ্চে অতিথিদের মধ্যে ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, ভেটেরিনারি বিশেষজ্ঞ ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা। তারা বলেন, দেশের চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পশুর স্বাস্থ্য, উৎপাদনশীলতা এবং খামার ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে।

অনুষ্ঠনস্থলে ছিল আকর্ষণীয় প্রদর্শনী। জেলা প্রাণিসম্পদ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ ধরনের আয়োজন কৃষক ও উদ্যোক্তাদের নতুন ধারণা ও সাহস জোগায়। একই সঙ্গে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা ও বৈচিত্র্য সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

স্থানীয় পর্যায়ে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে এ প্রদর্শনী ইতিবাচক প্রভাব ফেলবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।