etcnews
ঢাকাFriday , 21 November 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী মাধবদী

etcnews
November 21, 2025 5:30 am
Link Copied!

দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকালে অনুভূত হওয়া এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী উপজেলায়।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন,  রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদী উপজেলা।

এদিকে মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল নরসিংদী জেলায়। তবে তারা বলছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।

সংস্থাটি আরও জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

আজ সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।