etcnews
ঢাকাWednesday , 19 November 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে কেমিক্যাল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

etcnews
November 19, 2025 9:28 am
Link Copied!

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় স্ট্যান্ডার্ড ফিনিশ অয়েল কোম্পানি লিমিটেডে নামে একটি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর ১টার দিকে কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে কারখানার কর্মী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

রাজেন্দ্রপুর মডেল ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রবিউল ইসলাম বলেন, বিভিন্ন ফায়ার সার্ভিস স্টেশনের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ করে কারখানা থেকে আগুনের কুণ্ডলী দেখা যায়। দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। 

রাজেন্দ্রপুর মডেল ফায়ার সার্ভিসের ইনচার্জ নুর আলম বলেন, ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে জয়দেবপুর, রাজেন্দ্রপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ শুরু করেছে। এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।