etcnews
ঢাকাFriday , 14 November 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে স্কুলবাসে আগুন, ঘুমন্ত চালক দগ্ধ

etcnews
November 14, 2025 4:47 am
Link Copied!

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মধ্যরাতে একটি স্কুলের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের চালক গুরুতর দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

চালক পারভেজ খান (৪৫) সদর উপজেলার বারাইবিকুরা গ্রামের আবুল হোসেনের ছেলে। রাতে সে গাড়িতেই ঘুমিয়ে ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মানিকগঞ্জ শহরের দি হলি চাইল্ড স্কুল ও কলেজের একটি বাস ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা ছিল এবং চালক পারভেজ খান বাসের মধ্যে ঘুমিয়ে ছিল। হঠাৎ রাত আনুমানিক রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ছড়িয়ে পরে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে শিবালয় থানার পুলিশ বাসের চালককে উদ্ধার করে জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করেন।

অন্যদিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা—এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি এবং বাসের চালককে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।