etcnews
ঢাকাMonday , 10 November 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

মোহাম্মদপুরের ভাইরাল সেই ছিনতাইকারী গ্রেপ্তার

etcnews
November 10, 2025 6:49 am
Link Copied!

রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত ছিনতাই ঘটনার মূলহোতা শাওনসহ (১৯) তিনজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গত ৬ সেপ্টেম্বর বসিলা এলাকার সেই ছিনতাইয়ের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকে তাকে ধরতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (৮ নভেম্বর) রাতে বসিলার ফিউচার সিটি এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। তারা হলেন শাওন (১৯), মোহিম আহমেদ (২৪), জুয়েল (২৫) ও আশিক (২৪)।

বসিলা আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর এক যুবকের ব্যাগ, ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনাটি সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে। ভিডিওটি পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সেনাবাহিনী ছিনতাইকারীদের শনাক্তে তৎপরতা শুরু করে। ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

শনিবার তাদের একজন ঢাকায় ফেরত এলে বসিলা আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা অভিযান চালিয়ে শাওনসহ তার তিন সহযোগীকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে শাওন স্বীকার করেছে, ভাইরাল ভিডিওতে তিনিই ছিলেন। তিনি তার ব্যবহৃত দেশীয় অস্ত্র একটি সামুরাই সেনা টহল দলের কাছে হস্তান্তর করে। আটক চারজনকে আইনগত ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, মোহাম্মদপুর এলাকায় কেউ অপরাধ করলে সে আজ হোক বা কাল আইনের আওতায় আসবেই। ইতোপূর্বে এলাকার বেশির ভাগ ছিনতাই ও সন্ত্রাসীচক্রকে গ্রেপ্তার করা হয়েছে। যারা এখনো পলাতক, তাদেরও শিগগিরই আইনের মুখোমুখি করা হবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।