etcnews
ঢাকাThursday , 6 November 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ

etcnews
November 6, 2025 4:49 am
Link Copied!

ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় প্যাকেজ-৩.১ (ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট পাইপলাইন) কাজের জন্য প্রগতি সরণির সেকশন-ডি (নতুন বাজার থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত) অংশ এবং সেকশন-ই (নতুন বাজার থেকে কাকলী) অংশে পানির পাইপলাইন স্থাপন কাজ আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) শুরু হচ্ছে।

ফলে বৃহস্পতিবার (০৬ নভেম্বর) এই ব্যস্ত দুই সড়কে থেকে আরও যানজটের আশঙ্কা তৈরি হয়েছে।

https://googleads.g

ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ওয়াহিদুল ইসলাম মুরাদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের প্যাকেজ-৩.১ (ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট পাইপলাইন) কাজের আওতায় প্রায় ২৪ কিলোমিটার দীর্ঘ বিভিন্ন ব্যাসের (১৬০০ থেকে ৫৬০ মিলিমিটার ব্যাসবিশিষ্ট) ডিআই এবং এইচডিপিই পাইপলাইন স্থাপন করা হবে।

আজ থেকে প্যাকেজ-৩.১ এর সেকশন-ডি (প্রগতি সরণির নতুন বাজার থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত) এবং সেকশন-ই (নতুন বাজার থেকে কাকলী পর্যন্ত) অংশে পাইপ লাইন স্থাপন কাজ শুরু করা হবে। সড়কে পাইপ লাইন স্থাপনকালীন সময়ে সার্বক্ষণিক যান চলাচল অব্যাহত থাকবে। কাজ চলাকালীন সময়ে রামপুরা ব্রিজ থেকে পর্যায়ক্রমে ৪০০ মিটার দৈর্ঘ্য পরপর সড়কের মিডিয়ান বরাবর উভয় পার্শ্বে ৩ মিটার করে দুই লেনে যান চলাচল বন্ধ থাকবে। যার ফলে যানবাহনের গতি কিছুটা মন্থর হতে পারে।

এ সময়ে এই পথে চলাচলরত সব জনসাধারণ ও পরিবহনকে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার জন্য এবং প্রয়োজনে সম্ভাব্য বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

কাজটি বাস্তবায়নকালীন সময়ে ঢাকা ওয়াসা, ঠিকাদারি প্রতিষ্ঠানের নিয়োজিত জনবল এবং ডিএমপির সহযোগিতায় যান চলাচল যথাসম্ভব স্বাভাবিক রাখার জন্য যথাযথ ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। মেরামতকালীন সময়ে প্রগতি সরণিতে চলাচলকারী সব যানবাহনকে নির্দেশিত লেন এবং গতিসীমা মেনে চলাচলের জন্য অনুরোধ জানানোর পাশাপাশি সাময়িক অসুবিধার জন্য ঢাকা ওয়াসার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।