etcnews
ঢাকাMonday , 3 November 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

etcnews
November 3, 2025 4:00 am
Link Copied!

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সোমবার (৩ নভেম্বর) ঢাকার ধামরাই ও আশপাশের এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ।

রোববার (২ নভেম্বর) দুপুরে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ধামরাই জোনাল অফিসের এজিএম মো. জিয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

ধামরাই ও কালামপুর জোনাল অফিস সূত্রে জানা গেছে, আজ সোমবার রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা ধামরাই ৩৩ কেভি, রেডিও ৩৩ এবং কালামপুর এলাকার ফিডারসহ সব ফিডার শাটডাউনে থাকবে। ফলে ধামরাই ও কালামপুর জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।