জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দলের কেন্দ্রীয় নেতা, বাউফলের কৃতি সন্তান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।
বুধবার দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত আদেশে জানানো হয়, আগামী এক মাসের মধ্যে সব জেলা ও মহানগরে আহ্বায়ক কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের।
দলীয় সূত্র জানায়, শাহীনের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং আদর্শিক অঙ্গীকার বিবেচনায় এনে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক বলেন, “সংগঠনকে গতিশীল করতে জেলা ও মহানগরে আহ্বায়ক কমিটি করা হবে এবং কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে কাজ করাই হবে মূল লক্ষ্য।”
বরিশাল বিভাগের বিভিন্ন স্তরের নেতারা তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর নেতৃত্বে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

