etcnews
ঢাকাFriday , 19 September 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে : মির্জা ফখরুল

etcnews
September 19, 2025 2:01 pm
Link Copied!

বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাংলা একাডেমির আব্দুল করিম মিলনায়তনে আয়োজিত মার্কসবাদী কমিউনিস্ট নেতা বদরউদ্দিন উমরের শোকসভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, আজ যে হতাশা তৈরি হয়েছে, তার মূল কারণ সংগঠনের অভাব। বিপ্লবী সংগঠন যদি না থাকে তবে বিপ্লব হয় না। যারা সমাজ পরিবর্তন করতে চান, সাধারণ মানুষের অবস্থার উন্নতি করতে চান, তাদের অবশ্যই সংগঠনকে শক্তিশালী ও মজবুত করতে হবে এবং মানুষের কাছে পৌঁছাতে হবে।

শোকসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বদরুদ্দীন উমর আজীবন উচ্চ ও শ্রদ্ধার আসনে অবস্থান করেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি তার আদর্শ ধরে রেখেছেন। আমরা যারা আজ রাজনীতি করি, তার কাছে নিজেদের খুব ছোট মনে হয়। কারণ তিনি কখনো আপস করেননি।

এর আগে মার্কসবাদী তাত্ত্বিক বদরউদ্দিন উমর গত ২৭ আগস্ট রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শোক সভায় ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, তার সম্পাদিত পত্রিকা আমি নিয়মিত পড়তাম। তিনি অসাধারণ ছিলেন, তাকে শুধু স্মরণ করছি। গবেষণায় তিনি শতাধিক বই লিখেছেন। তিনি ব্যক্তিগত সম্পত্তি ভোগ করেননি, বরং ছড়িয়ে দিয়েছেন। তিনি জানতেন কোনো কিছু রাজনীতির বাইরে নয়। রাষ্ট্রভাষা আন্দোলনের শুরুতে সাংস্কৃতিক ও সাম্প্রদায়িক বিষয়ে লেখার কারণে তাকে একটি পত্রিকা থেকে বের করে দেওয়া হয়েছিল। পরে তিনি ‘নয়া পদধ্বনি’ পত্রিকা প্রকাশ করেছিলেন। সেই পত্রিকায় সংস্কৃতি ও মুক্তিভঙ্গির বিপক্ষে অবস্থান নিয়েছিলেন।

বক্তারা বলেন, যে কোনো ঘটনায় তিনি লেখার মাধ্যমে বিশ্লেষণ করতেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এখন আর তার লেখা পড়া হবে না— এটাই সবচেয়ে বড় ক্ষতি। তার চলে যাওয়ায় রাজনৈতিক অঙ্গন অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো।

শোকসভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ভালো ছাত্র রাজনীতি করে— এই জ্ঞান কারও ছিল না, তিনি তা প্রমাণ করেছেন। তার মৃত্যুর পর আমরা অনেক কিছু হারিয়েছি। তিনি অসাধারণভাবে গণঅভ্যুত্থানকে অনুধাবন করতে পেরেছিলেন। তার প্রতি গভীর শ্রদ্ধা।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।