পটুয়াখালীর কলাপাড়ায় ইয়াবা পরিবহনের অপরাধে সৈয়দ আতিকুর রহমান নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে।
গতকাল রাত ৮টা ৩০ মিনিটে ম্যাক্স হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় তাকে ১৪ (চৌদ্দ) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে আরও ৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক।
ইউএনও ইয়াসিন সাদেক জানান, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

