etcnews
ঢাকাFriday , 29 August 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

নুরুল হক নুরের ওপর হামলা ন্যাক্কারজনক: প্রেস সচিব

etcnews
August 29, 2025 7:37 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার :

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনাটি ন্যাক্কারজনক বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

নূরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রেস সচিব আশ্বস্ত করেন, এই ঘটনার তদন্ত হবে।

উল্লেখ্য, রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েক জন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জাপা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত নুরকে তাকে কাকরাইলের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।