etcnews
ঢাকাThursday , 21 August 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ডাকসু ভিপি পদে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের প্রার্থী তাহমিনা

etcnews
August 21, 2025 6:36 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের প্রার্থী তাহমিনা আক্তার।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং বর্তমানে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের আবাসিক ছাত্রী।

জুলাই গণ-অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা রাখার পাশাপাশি নিরাপদ ক্যাম্পাস গড়ার আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবিসহ একাধিক কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন তাহমিনা আক্তার। বিশেষ করে রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত মাজার ও মন্দিরসহ ধর্মীয় স্থানে হামলার প্রতিবাদ, তোফাজ্জল হত্যাকাণ্ড, ঈদে আজমের জুলুসে হামলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে আয়োজিত আন্দোলনে তিনি সাহসী ভূমিকা রেখেছেন।ভিপি প্রার্থী তাহমিনা আক্তার সাংবাদিকদের বলেন,
“আমি সব মানবিক ভাই-বোনদের সহযোগিতা ও দোয়া কামনা করছি। দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতিমুক্ত, আধুনিক, নিরাপদ ও মানবিক ক্যাম্পাস গড়তে চাই আমি।”

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।