etcnews
ঢাকাWednesday , 13 August 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

কোনো ব্যক্তি বা দলের বক্তব্যে নির্বাচন বন্ধ হবে না : অর্থ উপদেষ্টা

etcnews
August 13, 2025 11:34 am
Link Copied!

কারো ব্যক্তিগত মত বা কোনো দলের কথায় জাতীয় সংসদ নির্বাচন বন্ধ হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (১৩ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ‘ইউ পেনশন অ্যাপ’ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।

জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সুন্দর করতে অর্থ মন্ত্রণালয় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, আইন-শৃঙ্খলা বজায় রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উপযুক্ত লজিস্টিক সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘কেউ কিছু বললেই নির্বাচন থেমে যাবে না।

নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে।

নির্বাচন মানেই কালোটাকার ছড়াছড়ি। বিশেষ প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার কালো টাকার ব্যবহার বন্ধে কোনো উদ্যোগ নেবে কি না এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, ‘এ জন্য কালো টাকার উৎস বন্ধ করতে হবে। ইতিমধ্যে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে কাজ করছে। এটি নিশ্চিতে অর্থ মন্ত্রণালয়ও সহায়তা করবে। তবে এ জন্য রাজনৈতিক সংস্কৃতিতেও পরিবর্তন প্রয়োজন।’

সর্বজনীন পেনশন স্কিম প্রসঙ্গে তিনি বলেন, ‘এই স্কিমে এখনো চাকরিজীবী, শিক্ষকসহ অনেক পেশার মানুষ অংশ নিচ্ছেন না।

এটা কেন হচ্ছে এবং মানুষের আগ্রহ না থাকার কারণগুলো অনুসন্ধান করতে হবে।’

তিনি আরো বলেন, ‘স্কিমে যদি কোনো ভুল বা সমস্যা থাকে, তা সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। সরকারি কর্মচারী ও শিক্ষকদের এই পেনশন স্কিমের আওতায় আনতে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি সর্বজনীন পেনশন সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচারণা জোরদার করার কথা বলেন তিনি।’

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।