etcnews
ঢাকাTuesday , 5 August 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

মানিক মিয়া অ্যাভিনিউয়ে গ্যাস বেলুন বিস্ফোরণে ১০ জন দগ্ধ

etcnews
August 5, 2025 11:30 am
Link Copied!

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ অনুষ্ঠানস্থলে গ্যাস বেলুন বিস্ফোরণে ১০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ২টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, আহতদের কারও অবস্থাই গুরুতর নয়। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দগ্ধরা হলেন হাবিবুল্লাহ হাবিব (২৩), মনসুর ইসলাম (৩৭), মিশু (২৩), আবদুল্লাহ আল মিহাদ (১৭), মাহমুদুল হাসান রাহাত (২০), পলাশ (২১), ইয়াসিন আরাফাত (২৫), বেল্লাল হোসেন (৪৫), শরিফুল ইসলাম (৩২) ও আসিফ হোসেন আকাশ (২১)।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গ্যাস বেলুন অনুষ্ঠানস্থলের ওপরে থাকা তারের সঙ্গে লেগে বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে সেখানে থাকা বেশ কয়েকজন দগ্ধ হন। পরে একটি ড্রোনের বাতাসের মাধ্যমে আগুন নেভানো হয়। ‘ফ্যাসিস্ট পলায়নের ক্ষণ’ উদ্‌যাপন করার জন্য হেলিকপ্টারের আদলে এসব বেলুন তৈরি করা হয়। আগুন নেভানোর পর ২টা ২৫ মিনিটে শত শত বেলুন ওড়ানোর মাধ্যমে ‘ফ্যাসিবাদের পলায়নের ক্ষণ’ উদ্‌যাপন করা হয়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।