নিজস্ব প্রতিবেদক:
জুলাই আন্দোলনের অন্যতম নেতা ও সাবেক ছাত্রনেতা হাসিবুল একটি বিস্ফোরক ফেসবুক পোস্টে জুলাই আন্দোলনের রাতে ঘটে যাওয়া একটি বিতর্কিত ঘটনার স্মৃতিচারণ করেছেন। তিনি সরাসরি নাম উল্লেখ না করলেও আক্রমণের তীর ছুড়েছেন সমন্বয়ক সারজিস আলমের দিকে।
ফেসবুক পোস্টে হাসিবুল লেখেন,
“শুনেন সারজিস, ১৮ই জুলাই রাত আমার রাজনৈতিক জীবনের কলঙ্কিত অধ্যায়। স্রেফ মৃত্যুর ভয়ে আওয়ামী তিনজন মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে বাধ্য হয়েছিলাম। আমি লজ্জিত এবং অনুতপ্ত। আপনি অনুতপ্ত নাই হতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার।”
তিনি আরও যোগ করেন,
“ঐ কম্প্রোমাইজের অনুশোচনায় বহু রাত আমার নির্ঘুম পার করতে হয়।”
এই পোস্টে স্পষ্ট করা হয়েছে যে, ১৮ই জুলাই রাতে যে আপস বা সমঝোতা হয়েছিল, তা রাজনৈতিক আদর্শের পরিপন্থী ছিল বলে মনে করছেন হাসিবুল। যদিও সরাসরি সারজিস আলমের নাম নিয়ে দোষারোপ করেননি, তবে নামের উল্লেখ এবং প্রতিক্রিয়ায় ক্ষিপ্ত হওয়ার কথা বলেই স্পষ্ট যে আঙ্গুল তুলেছেন তার দিকেই।
সারজিস আলম এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে এমন প্রকাশ্য মতপার্থক্য নেতাদের মধ্যে বিভক্তির ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকদের অভিমত।

