etcnews
ঢাকাWednesday , 23 July 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

এখনও ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি: ইসরায়েলি সেনাপ্রধান

etcnews
July 23, 2025 9:34 am
Link Copied!

ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির বলেছেন, ইরানের বিরুদ্ধে লড়াই এখনো চলছে এবং সেটি শেষ হয়নি। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

এছাড়া গাজা উপত্যকায় চলমান যুদ্ধকে ইসরায়েলি সেনাবাহিনীর ইতিহাসে অন্যতম জটিল ও কঠিন যুদ্ধ বলেও আখ্যায়িত করেন তিনি।

ইয়াল জামির বলেন, ইরান ও তার মিত্রদের এখনও আমাদের লক্ষ্যবস্তু হিসেবেই দেখা হচ্ছে। ইরানের বিরুদ্ধে আমাদের অভিযান এখনও শেষ হয়নি।

বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, সেনাপ্রধান ইয়াল জামির এই মন্তব্য করেছেন সামরিক মূল্যায়নের একটি বৈঠকে, যা ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে উল্লেখ করা হয়।

জামির জানান, তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন যেন তারা “বৃহৎ ও ব্যাপক পরিসরে চলমান অভিযানের জন্য প্রস্তুত থাকে।

গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলি সেনাপ্রধান বলেন, এটি ইসরায়েলি সেনাবাহিনীর ইতিহাসে অন্যতম জটিল ও কঠিন যুদ্ধ। এই যুদ্ধে আমাদের চড়া মূল্য দিতে হচ্ছে, কিন্তু আমরা আমাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থামব না।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।