স্টাফ রিপোর্টার :
উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাসের নিকট সংঘটিত বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে ‘বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ’। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় সংগঠনটি অত্যন্ত মর্মাহত ও শোকাহত।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, “জীবন সবকিছুর ঊর্ধ্বে এবং পৃথিবী আলীর জন্য – ইনসানিয়াত বিপ্লব এই নীতিতেই বিশ্বাস করে। আমরা নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দয়াময় আল্লাহতায়ালার করুণা ও প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.)-এর রহমত কামনা করছি।”
তারা আরও বলেন, “আমরা নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাই। এ ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে এড়ানো যায়, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।”
উল্লেখ্য, দুর্ঘটনাটি গতকাল বিকেলে ঘটে যখন একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল ক্যাম্পাস সংলগ্ন এলাকায় বিধ্বস্ত হয়। প্রাথমিক তথ্যে জানা গেছে, এতে পাইলটসহ কয়েকজন আহত ও নিহত হয়েছেন।
‘বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ’ সবসময় মানবিকতা, শান্তি ও জীবনের মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। এই দুঃসময়ে তারা দেশবাসীকে একত্রিত হয়ে শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।

