etcnews
ঢাকাFriday , 4 July 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

কূটনীতি ও নিরাপত্তা ইস্যুতে চীন-জার্মানির কৌশলগত সংলাপ অনুষ্ঠিত

etcnews
July 4, 2025 6:27 am
Link Copied!

বার্লিনে অনুষ্ঠিত অষ্টম চীন-জার্মানি কৌশলগত সংলাপে অংশ নিয়েছেন চীন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকে কূটনীতি ও নিরাপত্তা বিষয়ে উভয় দেশের পারস্পরিক বোঝাপড়া, আস্থা ও সহযোগিতা জোরদারে গুরুত্ব দেওয়া হয়।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ও চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য ওয়াং ই বলেন, বিশ্বের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে, চীন ও জার্মানির উচিত পারস্পরিক আস্থা জোরদার করে বৈশ্বিক স্থিতিশীলতায় ভূমিকা রাখা।
বহুপাক্ষিকতাকে সমর্থনের আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতিসংঘকেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি অঙ্গীকার ও আন্তর্জাতিক আইনভিত্তিক শৃঙ্খলা বজায় রাখা দরকার।
ওয়াং ই জার্মান সরকারের “এক-চীন নীতি” মেনে চলার প্রশংসা করে বলেন, জার্মানির নতুন সরকার চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ও বাস্তববাদী মনোভাব নিয়েছে। ইইউর সঙ্গে চীনের সম্পর্ক জোরদারে জার্মানির গঠনমূলক ভূমিকা আশা করে চীন।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডফুল বলেন, বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে চীন ও জার্মানির ঘনিষ্ঠ যোগাযোগ গুরুত্বপূর্ণ।
জার্মানি এক-চীন নীতির প্রতি অনড় অবস্থান পুনর্ব্যক্ত করে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের প্রত্যাশা প্রকাশ করেছে।
বৈঠকে উভয় পক্ষ ইউক্রেন সংকট, ইরান পরমাণু ইস্যু, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও বহুপাক্ষিক কৌশলগত সহযোগিতা বিষয়েও গভীর মতবিনিময় করেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।