etcnews
ঢাকাThursday , 3 July 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

মুরাদনগরে মা ও ছেলে-মেয়েকে পিটিয়ে হত্যা

etcnews
July 3, 2025 8:56 am
Link Copied!

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ‘মাদক সংশ্লিষ্টতার’ অভিযোগ এনে দুই সন্তানসহ নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার বাংগরা বাজার থানার কড়ইবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাংগরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান।

নিহতরা হচ্ছেন- ওই গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৫), তার ছেলে রাসেল মিয়া (২৮) এবং মেয়ে জোনাকি আক্তার (২২)।

এছাড়া পিটুনিতে একজন আহত হয়েছেন বলে জানা গেলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

ওসি বলেন, স্থানীয়দের দাবি রুবি ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর জের ধরে সকাল ৯টার দিকে এলাকাবাসী ওই বাড়িতে হামলা করে তাদেরকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

ওসি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।